সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি : ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি : ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রকাশিত

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ করা হয়। 

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে।

তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল 'আমানত এন্টারপ্রাইজ'। কিন্তু তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ের কমিশনিং এর কাজটুকু তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে। 

এর আগে, দুদকের সহকারী পরিচালক প্রবীর দাস তাকে দুই ঘণ্টার বেশি সময় ধরে অভিযোগের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। 

দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে হওয়া দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। জাহিদুর রহিম জোয়ারদারের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই আওয়ামী লীগ সরকারের আমলের ২০১৮ সালে সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনে কাজ করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে দুদকে। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com