গণভোট ও জুলাই সনদ অবৈধ দাবিতে হাইকোর্টে রিট আইনজীবীর

মেট্রো টিভির সাক্ষাৎকারে এই আইনজীবী দাবি করেন, গণভোটের ব্যালটে আগে থেকেই ‘হ্যা’ তে টিক দেওয়া ছিলো
গণভোট ও জুলাই সনদ অবৈধ দাবিতে হাইকোর্টে রিট আইনজীবীর
প্রকাশিত

জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন, আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্টের আইনজীবী উনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটের কারণ সম্পর্কে জানতে চাইলে, আকন্দ বলেন- এটা জনগণের স্বার্থে করা। সংবিধানের ৭/২৬ অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের সাথে সাংঘর্ষিক যে কোনো পদক্ষেপ অবৈধ। আমরা স্পষ্ট দেখতে পারছি যে,উচ্চকক্ষে দুই দলের ভিতর আসন ভাগ হচ্ছে।

জনগণের রায়েই তো গণভোটে হ্যা জয়ী হয়েছে মর্মে জানতে চাইলে হাটে হাড়ি ফাঁটান এই আইনজীবী। তিনি দাবি করেন, গণভোটের ব্যালটে আগে থেকেই হ্যা তে টিক দেওয়া ছিলো। এমন দাবির ভিত্তি কি জানতে চাইলে তিনি বলেন, শুনানিতে যথাযথ প্রমাণ হাজির করা হবে।

প্রথমত এখানে জনগণের কোনো বেনিফিট নাই। দ্বিতীয়ত, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী- সংসদে নির্বাচিত ৩০০ টি ও সংরক্ষিত ৫০ টি মিলিয়ে মোট আসন থাকবে ৩৫০ টি। আবারও বলছি, আর্টিকেলে স্পষ্ট উল্লেখ আছে যে, আইন ছাড়া কিছু করা যাবে না।

এসব নিয়মের চরম ব্যত্যয় ঘটায় আমি এই রিট দায়ের করেছি।

এই রিটের বিপরীতে প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, জুলাই সনদ অবৈধ ঘোষণা করতে হবে এবং গণভোট কে অসাংবিধানিক ঘোষণা করতে হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com