নতুন পরিপত্রেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

নতুন পরিপত্রেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল
প্রকাশিত

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন নিয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। কবে, কোন দিবস কীভাবে পালন করা হবে সে বিষয়গুলো পরিপত্রে তুলে ধরা হয়েছে।

গতকাল বুধবার (১১ মার্চ) এই পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের জারি করা এ সংক্রান্ত পরিপত্র বাতিল করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল। বর্তমান বিএনপি সরকারও সেই সিদ্ধান্ত বহাল রাখলো।

এছাড়া, নতুন পরিপত্রেও ক-শ্রেণিতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কথা জানানো হয়েছে। ২০২৪ সালে জুলাই আন্দোলনকালে রংপুরে গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' পালন করা হবে।

অন্তর্বর্তী সরকারের নেওয়া এই সিদ্ধান্ত নতুন সরকারের সময়েও বহাল থাকলো।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com