মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার: আইনমন্ত্রী

মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার: আইনমন্ত্রী
প্রকাশিত

মিথ্যা ও হয়রানিমূলক মামলার সংস্কৃতি থেকে সরকার বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

সোমবার (২৭ এপ্রিল) কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, দেশের সবাই সমান আইনি সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা এটি। দেশে সমতাভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে আমাদের।  দেশে আমরা মামলা ও মামলার জট কমাতে চাই। এই দুইটাকে সামনে রেখে আমরা লিগ্যাল এইড কর্মসূচি দিয়েছি। কেউ যদি মনে করেন মামলা চলমান রাখা অবস্থায় মধ্যস্থতা করে চলে যাবেন তাহলে সেটা যেমন সহজতর পথ হবে আবার নতুন মামলা করতে গেলে আমরা যদি প্রক্রিয়া সহজতর করে দিতে পারি তাহলে আদালতে নতুন মামলার সংখ্যা কমবে। 

বিচার বিভাগের আলাদা সচিবালয় ইস্যুতে আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে নানান ঘাটতি ও সাংঘর্ষিক বিধান থাকায় এটি নিয়ে সংসদে নতুন বিল আনা হবে। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com