ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

প্রবেশ ও গাড়ি পার্কিং ম্যাপ

প্রবেশ ও গাড়ি পার্কিং ম্যাপ

প্রকাশিত

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। উক্ত অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) ও আসাদগেট (১ নম্বর গেট) উন্মুক্ত থাকবে।

যানজট এড়ানোর জন্য এবং নির্বিঘ্নে সংসদ ভবনে প্রবেশের নিমিত্তে আমন্ত্রিত অতিথিবৃন্দকে মনিপুরী পাড়া গেট এড়িয়ে (মনিপুরীপাড়া গেটে গাড়ির চাপ বেশি থাকবে বিধায়) বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে জাতীয় সংসদ অভ্যন্তরে প্রবেশের জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

আমন্ত্রণপত্রের সাথে প্রেরিত গাড়ির স্টিকার (পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল) অনুযায়ী নির্ধারিত স্থানে (অত্রসাথ সংযুক্ত পার্কিং প্ল্যান মোতাবেক) গাড়ি পার্কিং করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

উল্লেখ্য, পদ্মা, মেঘনা, যমুনা এবং শাপলা স্টিকারযুক্ত গাড়ির পার্কিং সংসদ ভবনের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হবে এবং বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ির পার্কিং পুরাতন বাণিজ্য মেলা বাণিজ্য মেলা মাঠে থাকবে।

এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যানবাহনসমূহ মানিক মিয়া এভিনিউ মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করতে হবে।

আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করবেন। এক্ষেত্রে টানেল রোডে নামার সময় যথাসম্ভব কম সময় নেওয়ার জন্য অনুরোধ করা হলো এবং চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি হতে না নামার জন্য অনুরোধ করা হলো।

সম্মানিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে (প্রবেশ গেট এবং পার্কিং স্থলে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com