যুক্তরাজ্যের হাইকমিশনার ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরিদর্শন

যুক্তরাজ্যের হাইকমিশনার ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরিদর্শন
প্রকাশিত

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ০২:৩০ থেকে ১২:৪৫ ঘটিকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরিদর্শন করেন এবং সিটিটিসি প্রধান জনাব মোঃ মাসুদ করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। যুক্তরাজ্যের হাইকমিশনার সংগঠিত আন্তজার্তিক অপরাধ, চলমান সন্ত্রাসবাদ কার্যক্রম সম্পর্কে তথ্য বিনিময় ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সিটিটিসির প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি সিটিটিসির সক্ষমতা সম্পর্কে যুক্তরাজ্যের হাইকমিশনারকে অবগত করেন এবং পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com