তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ

তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ
প্রকাশিত

 যুদ্ধ পরিস্থিতির কারণে সারাবিশ্বে অস্থিরতার মধ্যে প্রায় ২শ' কোটি টাকা ভুর্তকি দিয়েও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। যারা জ্বালানি তেল মজুত করছে তাদের বিরুদ্ধে অভিযান হবে। তেল সরবরাহে কোন সংকট নেই। বিএনপির সংসদীয় দলের সভা শেষে এসব কথা জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

ঈদের ছুটির পর দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়েছে সরকারি দলের সংসদীয় দলের সভা। বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারী দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। 

বৈঠক শেষে চিফ হুইপ আরও জানান, জ্বালানি তেলের চোরাচালান রোধ ও দাম যাতে না বাড়ে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া, এবার ঈদযাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নুরুল ইসলাম মনির আরও বলেন,স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সভায় শোক প্রকাশ করেছে সরকারি দলীয় সংসদীয় সদস্যরা। জানান,আগামীকালও সংসদীয় দলের বৈঠক রাখা হয়েছে।তবে, বৈঠকে ১৩৩ অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়নি আজ।

আগামীকাল অধিবেশনের পর সংসদীয় দলের বৈঠক রাখা হয়েছে বলেও জানান তিনি। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com