শাপলা চত্বর হত্যাকাণ্ড : ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা
প্রকাশিত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে।

রোববার (৩ মে) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল হবে।

এরআগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিলেন।

শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক।

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com