প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন
প্রকাশিত

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দফতর বণ্টন করা হয়েছে।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর পুনর্বণ্টন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন। উপদেষ্টাদের মধ্যে পাঁচজনকে মন্ত্রীর পদমর্যাদা এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ–কে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ–কে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর–কে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবির–কে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম–কে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাহেদ উর রহমান–কে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং মাহদী আমিন–কে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রেহান আসিফ আসাদ–কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com