গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী

গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইনমন্ত্রী
প্রকাশিত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, তাই দেশের মানুষ একটি স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।

দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিন আজ শনিবার প্রদর্শনী ঘুরে দেখার সময় তিনি এসব কথা বলেন।

গত বছরের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল ঘুরে দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন আসাদুজ্জামান।

আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আসাদুজ্জামান বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে গণমাধ্যম আক্রমণের শিকার হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক, তা আমরা কখনই চাই না।

আইনমন্ত্রী বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন হবে না।

‘আমরা চাই, বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক। এ ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক’, যোগ করেন তিনি।

ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য। আমরা চাই না ভবিষ্যতে এমন কোনো দুঃখজনক পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটুক। এসব স্মৃতি দুঃস্বপ্নের মতো, আর আমরা সেই দুঃস্বপ্ন থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com