টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের ২৩ কর্মকর্তাকে তলব

টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের ২৩ কর্মকর্তাকে তলব
প্রকাশিত

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের সংশ্লিষ্ট সাবেক-বর্তমান ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুদক।

সংস্থাটির উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন রাজউক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে তাদেরকে আগামী ২৯ ও ৩০ জুন তলব করা হয়েছে।

ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে টিউলিপ সিদ্দিকের অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় তদন্তে রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, পরিচালক আব্দুর রহমান ভূঁইয়াসহ ২৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

এর আগে টিউলিপ সিদ্দিক, রাজউক সংশ্লিষ্ট সাবেক ৯ কর্মকর্তাকে ডাকা হলেও কেউ তলবে সাড়া দেয়নি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com