নতুন সরকারের শপথ ঘিরে প্রস্তুত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, নিরাপত্তা জোরদার

নতুন সরকারের শপথ ঘিরে প্রস্তুত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, নিরাপত্তা জোরদার
প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদের স্পিকার এবং কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী সিইসি শপথ পাঠ করাবেন।

নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য ইতোমধ্যে চালকসহ ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com