নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে: সিইসি

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে: সিইসি
প্রকাশিত

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা জানান।

সিইসি বলেন, ‘যতটুকু কাজ বাকি রয়েছে, সেগুলো আমাদের সবাইকে নিয়ে শেষ করতে হবে। আজকের দিনে ইসির শপথ হবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন করার। কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার।’

আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করার শপথ হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা খেলে তারা খেলুক। খেলে তারা জিতলে জিতুক। আমরা শুধু রেফারি হয়ে কাজ করবো।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক; যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com