কৃষক যত ধান দিবে তত ধানই কিনবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

কৃষক যত ধান দিবে তত ধানই কিনবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী
প্রকাশিত

কৃষক যত পরিমান ধান দিতে পারবে সরকার তত পরিমানই ধান কিনবে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে যে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছি তার চেয়েও বেশি ধান-চাল কেনা হবে। কৃষক যাতে প্রকৃত দাম পায় সেটাই আমাদের কনসার্ন। হাওরের বেশ কয়েকটি জেলায় বন্যা হওয়ায় চাল কেনার তারিখ এগিয়ে আনা হয়েছে। কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করার জন্যে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।

খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলমসহ অন্যরা।

মন্ত্রী আরও বলেন, কৃষকেরা যেন প্রত্যেক কেন্দ্রে ধান নিয়ে যান। কোথাও কোন সমস্যা হলে কন্ট্রোলরুমে জানানোর অনুরোধ করেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, বোরো সংগ্রহ অভিযানে কোন সিন্ডিকেট থাকবে না। কৃষকের ন্যয্যমূল্য নিশ্চিতে সরকার সব পদক্ষেপ নিয়েছে।

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়। সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করেছে। এ সংগ্রহ অভিযান চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com