১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত

চলতি বছরে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। যা আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।

বোরো ধানের পাশাপাশি ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এর মধ্যে বোরো ধানের ক্রয়মূল্য কেজিপ্রতি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধ চালের দাম কেজিপ্রতি ৪৯ টাকা এবং আতপ চালের দাম ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, গমের ক্ষেত্রে কেজিপ্রতি ৩৬ টাকা ক্রয়মূল্য নির্ধারিত হয়েছে।

প্রয়োজন হলে ধান-চাল সংগ্রহের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে এবং গম সংগ্রহও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে ফুড প্ল্যানিং মনিটরিং কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

গম সংগ্রহের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে গম সংগ্রহে সরকার সবসময় কাঙ্ক্ষিত সাড়া পায় না। অভ্যন্তরীণ উৎপাদন প্রায় ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন হলেও কৃষকরা সাধারণত সরকারের কাছে গম বিক্রিতে আগ্রহী হন না। দেশের মোট গমের চাহিদা প্রায় ৮০ লাখ মেট্রিক টন, যার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়।

এছাড়া, গম আমদানির ক্ষেত্রে ওপেন টেন্ডার অথবা সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাতীয় পর্যায়ে প্রায় ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রাখার সক্ষমতা রয়েছে, যা নিরাপত্তা মজুদ হিসেবে বিবেচিত। সবসময় এই পরিমাণ মজুত থাকতেই হবে। তবে, এর বাইরেও মজুত রাখা হয়। বর্তমানে দেশে চালের মজুত রয়েছে প্রায় ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com