আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল

আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
প্রকাশিত

আরব আমিরাতে জুলাই গণঅভ্যূত্থানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আলহামদুলিল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় অবশেষে এই সাফল্যের মুখ দেখা গেছে।

সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এর আগে, প্রাথমিকভাবে বন্দী ১৮৮ জনের সবাইকে গত বছর সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে।

প্রসঙ্গত, আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় প্রথম দফায় আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পরে গত বছরের ২৮ আগস্ট দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। তাদের সাজা মওকুফের অনুরোধ জানান। এতে সাড়া দেয় দেশটির সরকার। পরে কারামুক্ত হয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে ফিরতে শুরু করেন প্রবাসীরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com