নির্বাচন কমিশনের উদ্যোগে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি’ অ্যাপ চালু

নির্বাচন কমিশনের উদ্যোগে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি’ অ্যাপ চালু
প্রকাশিত: 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ‘স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে। 

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলা হয়, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ভোটকেন্দ্র অনুসন্ধান করতে পারবেন। অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান (জিও লোকেশন), ছবি, দূরত্ব, ম্যাপ প্রভৃতি তথ্য দেখা যাবে। 

এ ছাড়া, এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামাসহ যাবতীয় তথ্য, নির্বাচনী ফলাফল এবং নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com