বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু ১০ মার্চ

বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু ১০ মার্চ
প্রকাশিত

আগামী ১০ মার্চ উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ডের। এ দিন বগুড়া সদর উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ও প্রচারণায় 'ফ্যামিলি কার্ডের' প্রচার চালায় বেশ। সরকার গঠন করেই ঈদের আগে পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে।

পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলবে এই কার্যক্রমের।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com