শেখ হাসিনার বিচার: মৃত‍্যুদণ্ড সমর্থন করে না জার্মানি

শেখ হাসিনার বিচার: মৃত‍্যুদণ্ড সমর্থন করে না জার্মানি
প্রকাশিত

শেখ হাসিনার বিচার ইস‍্যুতে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, ক্ষমতার অপব্যবহারের বিচার হওয়া উচিত। তবে তারা মৃত‍্যুদণ্ড সমর্থন করে না।

বুধবার ২৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এসব কথা বলেন জার্মান রাষ্ট্রদূত।

বাংলাদেশে নির্বাচন বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মান। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আমাদের প্রত্যাশা। সেইসঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে বলে প্রত্যাশা করি। প্রধান উপদেষ্টা বলেছেন, ৬০ শতাংশ ভোট পড়বে, এটা আমরাও প্রত্যাশা করি। ভোটের ক্যাম্পেইন করার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয়, সেটাই আমাদের প্রত্যাশা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com