

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার আরম্ভ করেছে পুলিশ।
স্বল্প খরচে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সহজে বহনযোগ্য এবং যেকোন রাস্তায় ব্যবহার উপযোগী।
সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এসব পোর্টেবল সিগন্যাল লাইট স্থাপন করছে। ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রয়াসের অংশ হিসেবে এসব পোর্টেবল সিগন্যাল লাইট ইতিবাচক ভূমিকা রাখবে।