আ.লীগ আমলে পাচারকৃত অর্থ চিহ্নিত করা গেলেও ফেরত আনা সহজ নয়: অর্থ উপদেষ্টা

আ.লীগ আমলে পাচারকৃত অর্থ চিহ্নিত করা গেলেও ফেরত আনা সহজ নয়: অর্থ উপদেষ্টা
প্রকাশিত

আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় বরং জটিল— এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বলেন, দক্ষ লোকদের দিয়েই অর্থ পাচার করা হয়েছে বিগত দিনে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ  কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এ বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।

এসময় তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব কাজ করা হয়েছে সেটি পরবর্তী সরকার যেন চালিয়ে নিয়ে যায় সেই পরামর্শ দেন। বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয় জরুরি।

তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে তিনি তার সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন। পরবর্তী সরকারের সময় মামলা মোকদ্দোমা বা আইনী জটিলতার সম্মুখীন হবোনা বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসময় উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com