পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার
প্রকাশিত

দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। 

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দুই দেশ কীভাবে একে অপরকে সহায়তা করতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

সাক্ষাতের সময়ের কয়েকটি ছবি রাষ্ট্রদূত তার এক্স হ্যান্ডেলেও শেয়ার করেন। সেখানে লেখেন, 'পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।'

আলোচনা শেষে মন্ত্রণালয় থেকে বের হবার সময় দু-এক বাক্যে উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান মার্কিন রাষ্ট্রদূত। বলেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক আলোচনা হয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। কিন্তু অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা। বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র- চীন-ভারতসহ সকল দেশের বিপুল আস্থা আছে বলেও তিনি মন্তব্য করেন। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com