৩০ হাজার ৯ জন শ্রমিককে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা প্রদান

৩০ হাজার ৯ জন শ্রমিককে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা প্রদান
প্রকাশিত

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইড-এ ৩০ হাজার ৯ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়েছে। এ সেলে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ৩০ হাজার ৯ জনকে আইনি সহায়তা দেয়া হয়। এ সময়ের মধ্যে ২২ হাজার ৮৩ টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়।
৪ হাজার ৬১৭ টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে; এর মধ্যে ৮২০ টি মামলা নিষ্পত্তি হয়।

বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) উদ্যোগ নেয়া হয়েছে ৩ হাজার ৩০৯ টি মামলায়; যার মধ্যে ১ হাজার ৯২০ মামলা এডিআর-এ নিষ্পত্তি হয়েছে।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’- অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com