প্রশিক্ষণ কাজের গুণগত মান বাড়ায় : সিনিয়র সচিব

প্রশিক্ষণ কাজের গুণগত মান বাড়ায় : সিনিয়র সচিব
প্রকাশিত

দক্ষতা অর্জনের প্রধান উপায় হলো প্রশিক্ষণ। কাজের গুণগত মান বাড়াতে ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে কর্মীদের প্রশিক্ষণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

আজ (বুধবার) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মৌলিক শর্ত হলো সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী দায়িত্ব পালন করা। বিধি-বিধান কাগজে থাকা পর্যন্ত নয়; এগুলো বাস্তব কাজে প্রতিফলিত হলে সুশাসন, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হয়।

তিনি বলেন, নৈতিকতা ও দেশপ্রেম মাথায় রেখে কাজ করতে হবে। চাকরিতে নানা সময় সুবিধা নেওয়ার জন্য আমরা দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হই, আমাদের তেমনি সেবা বাড়ানোর ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হতে হবে।

সালেহ আহমেদ বলেন, যখন একজন ব্যক্তি নিজের দায়িত্বকে শুধু চাকরি নয়, বরং রাষ্ট্রের প্রতি এক পবিত্র অঙ্গীকার মনে করে, তখন প্রশাসন থেকে শুরু করে সেবা প্রদানকারী প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আসে। পেশাদারিত্ব কেবল নিয়ম মেনে কাজ করার নাম নয়; বরং এটি একটি মানসিকতা, যা কর্মীর আচরণ, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত গ্রহণ এবং কাজের ফলকে সুসংহত করে।

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. রায়হান কাওছার, উপসচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা) নাসরিন সুলতানা ও উপসচিব (প্রশাসন) মাসুদ কামাল উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com