ইসি স্বাধীন হলেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে: বদিউল আলম

ইসি স্বাধীন হলেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে: বদিউল আলম
প্রকাশিত

রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে না পারলে সব শ্রমই ‘পণ্ডশ্রম’ হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, শুধু সংস্কার করলেই হবে না, রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে। নির্বাচন কমিশন যদি স্বাধীন হয় এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তাহলেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হতে পারে।

তিনি জানান, গণভোটে ৪টি পয়েন্ট থাকলেও মূল পয়েন্ট একটিই–‘আপনি সংস্কার চান নাকি চান না।’

সুজন সম্পাদক বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও স্বৈরতান্ত্রিক পদ্ধতি থেকে গেছে, তা বাতিলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

একই সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নতুন বাংলাদেশ নয়, বিএনপির লক্ষ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়া। লুটপাটকারীদের শাস্তি নিশ্চিত হলেও অর্থনীতির স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে হবে।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে। তিনি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিতের আহ্বান জানান।

একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাফিয়া ব্যবসায়ীদের বিচার নিশ্চিতের আহ্বান জানান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com