৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি

৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ইসির সূত্র জানায়, আগামী রোববার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পরই তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

তফসিল ঘোষণার মধ্য দিয়েই মূল নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তফসিল প্রকাশের পর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ নির্বাচন সম্পর্কিত বিভিন্ন ধাপে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তফসিলেই নির্ধারিত হবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখ।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com