ভোটাধিকার প্রয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে

ভোটাধিকার প্রয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে
প্রকাশিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি স্কুলে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদানের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিকট অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত সাংবাদিকদের তিনি আরও বলেন, একই কেন্দ্রে ২০১৮ সালে তিনি ভোট প্রদান করতে এসে শোনেন তাঁর ভোট হয়ে গেছে। অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সেই আক্ষেপের খণ্ডিত বক্তব্য কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নানা অপপ্রচার করছে।

এসব হীন অপপ্রচারকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে ডিএমপি। সর্বসাধারণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com