পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
প্রকাশিত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত চারজন উপ-মহাপুলিশ পরিদর্শককে (ডিআইজি) বদলি করা হয়েছে।

রোববার (১৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মাহবুবুর রহমান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত ডিআইজি আলি আকবর খানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রামের ৯ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকার এপিবিএন অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে ঢাকা আরআরএফ এর কমাড্যন্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিস্তারিত দেখতে ক্লিক করুন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com