সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী

সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী
প্রকাশিত

সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধাপে ধাপে বাস্তবায়নের কারণে এ উদ্যোগে মুদ্রাস্ফীতির শঙ্কা নেই।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। তবে এটি বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুযোগ-সুবিধা দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক হয়ে গড়ে ওঠায় সারা দেশ থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে সরকার বিকেন্দ্রীকরণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পাশাপাশি রাজধানীকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তারেক রহমান বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে মৌলিক নাগরিক সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com