উত্তরায় আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত গ্রেপ্তার

উত্তরায় আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত গ্রেপ্তার
প্রকাশিত: 

রাজধানীর উত্তরা থেকে যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে উত্তরার কসাইবাড়ি এলাকা থেকে এসআরবি-১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত গুলশানে একটি নামমাত্র অফিস নিয়ে ঢাকা মহানগর এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে নাশকতা ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিন বৈঠক ও সমন্বয় করছিলেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে এসআরবি-১ কার্যালয়ে নেওয়া হয়েছে।