ভোটাধিকার হরণকারীদের আইনের আওতায় আনতে হবে: জয়নুল আবদিন ফারুক

ভোটাধিকার হরণকারীদের আইনের আওতায় আনতে হবে: জয়নুল আবদিন ফারুক
প্রকাশিত

বির্তকিত হয় এমন কিছু না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বির্তকিত কোন সিদ্ধান্ত নিলে নির্বাচনে সমস্যা তৈরি হতে পারে।

সোমবার (২৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠনের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীদের স্বাগত জানান তিনি। বলেন, বিগত দিনে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ায় যারা যারা জড়িত ছিলো তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেয়ার জন্য। নির্বাচন নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তা শক্তভাবে প্রতিহত করবে বিএনপি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com