জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রকাশিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলগণ সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত ছিলেন। জামায়াত আমির মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত কেন্দ্রীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পরিচালনা করেন।

ঘোষিত কমিটি অনুযায়ী নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন- এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি)। দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন- মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

আগামী দুই বছরের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সদস্যরা হলেন- এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), মাওলানা এ. টি.এম. মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম।

এছাড়া, বৈঠকে আগামী দুই বছরের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন। 

কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে ৫৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন (১৭ জন নারী)। বৈঠকে ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন এবং সারাদেশে ১৪টি অঞ্চলের জন্য দায়িত্বশীলগণকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com