যাত্রাবাড়ীতে ছাত্রলীগের থানা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ছাত্রলীগের থানা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
প্রকাশিত: 

তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের থানা সাংগঠনিক সম্পাদক অপূর্ব আরিফ ওরফে ড্যাগার আরিফকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে আইডিয়াল স্কুলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, অপূর্ব আরিফ যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।