

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, গণসংহতি আন্দোলনের উদ্যোগে আগামীকাল রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ৩.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “মওলানা ভাসানী ও গণঅভ্যুত্থানের রাজনীতি: বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুসহ জাতীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এই আয়োজনে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি/সাংবাদিক ও একজন আলোকচিত্রী/ক্যামেরাপার্সন পাঠিয়ে আমাদের কর্মসূচি প্রচারে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।