বাংলাদেশ ব্যাংক-দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে: নাহিদ

বাংলাদেশ ব্যাংক-দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে: নাহিদ
প্রকাশিত

নতুন সরকার গঠনের পরে বাংলাদেশ ব্যাংক ও দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানী গুলশানের এক হোটেলের এনসিপির ইফতার অনুষ্ঠানে এ অভিযোগ করেন। 

তিনি বলেন, জবাবদিহিতার অভাবে ঋণখেলাপীরা বিভিন্নভাবে সরকারে প্রভাব রাখছে। নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম হয়েছে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, গণভোটের আকাঙ্খা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনে ব্যর্থ হয়েছে সরকার। তাই জুলাই সনদ অনুযায়ী দ্রুতই সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

এনসিপি'র ইফতার আয়োজনে উপস্থিত ছিলো বিভিন্ন দেশের বিদেশি কুটনীতিকরা। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com