কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ

কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ
প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মতি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে। এতে শঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে (ইসি) আরও কঠোর হওয়ার আহ্বান জানাই। এজন্য যৌথ বাহিনীর আভিযান আরও জোরদার করা উচিত।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মনে করেন, বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের বিষয়ে প্রতারণা করা হয়েছে। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না।

বিভিন্ন জায়গায় এক প্রার্থী আরেক প্রার্থীকে হুমকি দিচ্ছে দাবি করে আসিফ মাহমুদ বলেন, প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা দুঃখজনক। লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে রয়টার্সকে দেয়া একটি দলের প্রধানের বক্তব্য নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের আওয়ামী লীগের প্রতি বায়াস দেখা যাচ্ছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ ফেরার ব্যাপারে জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com