আমাদের অধিকার খর্ব করবেন না: স্পিকারকে বিরোধীদলীয় নেতা

আমাদের অধিকার খর্ব করবেন না: স্পিকারকে বিরোধীদলীয় নেতা
প্রকাশিত

সংসদে বিল আসবে, আইন সংশোধন হবে। এগিয়ে যেতে হলে এগুলো লাগবে, কিন্তু যেখানে যেটা প্রযোজ্য, সেখানে সেটা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের অধিকার খর্ব করবেন না।’ এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬ এবং অর্থমন্ত্রী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬ দুটি তিনি স্থগিত করার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, ‘এই আলোচনা এখানেই স্থগিত করা উচিত।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই বিলটি কোনো সময়সীমার মধ্যে বন্দি নয়। সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে বিধিটি মানাই উচিত ছিল। আমরা তো ৩ দিন আগে, ১ দিন আগেও পেলাম না ম্যাটেরিয়ালস। এখন ডেস্কে পেয়েছি। আমি অনুরোধ করব, আমাদের এই অধিকার খর্ব করবেন না। আমাদের এই অধিকার আপনার (স্পিকার) মাধ্যমে সংরক্ষণ হোক।’

শফিকুর জানান, তারা আজই বিল দুটি হাতে পেয়েছেন।

বিল দুটি পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে বলেও মনে করেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘বিধি ৮০ অনুযায়ী, বিল দেওয়া হয়েছে গত পরশু, গতকাল রিপোর্ট দেওয়া হয়েছে। স্পিকারের এখতিয়ার থাকে কনডোন করার। আমরা এটা কনডোন করলাম।’

বিল পাস হওয়ার পর বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের অধিকার খর্ব হলো।’

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com