পরিবর্তন চায় বলেই ৬৯ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে: জামায়াত আমির

পরিবর্তন চায় বলেই ৬৯ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে: জামায়াত আমির
প্রকাশিত: 

দেশের মানুষ পরিবর্তন চায় বলেই গণভোটে শতকরা ৬৯ ভাগ 'হ্যাঁ' ভোট দিয়েছে— এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীতে একটি ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচনে কারচুপি করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং করে নয় ছয় করা হয়েছে।

তিনি বলেন, আগামীতে ভোটের অধিকার রক্ষার জন্য জীবনের বিনিময়ে ঢাল হয়ে দাড়াবো। এসময় নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে চাঁদাবাজি বন্ধে সাধারণ জনগণকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। বলেন, প্রথমে প্রতিবাদ তারপর প্রতিরোধ করবো।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com