

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুইস ব্যাংকে রেকর্ড পরিমাণ অর্থ জমা হওয়ার খবর পড়ে মনটা খুব খারাপ হয়েছে। ফ্যাসিস্টরা সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে।
শনিবার (২১ জুন) তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অনেক কাজ করছে। আমরা সবাই এক জোট হয়ে সাহায্য করবো এবং আমাদের লক্ষ্যে পৌছাতে পারবো।
তিনি আরও বলেন, যে সুযোগটা পেয়েছি, রাষ্ট্রকে নতুন করে সাজানোর সেই সুযোগটাকে আমরা কাজে লাগাবো।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে ৩৩ গুণ বেড়েছে। জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা)। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ।