বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহিত।

প্রকাশিত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। যদিও নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দলটি। তাই বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেলে জানানো হয় এ তথ্য।

এতে ভোট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি সংসদের দুই তৃতীয়াংশের বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পথে। 

নির্বাচনে বিএনপি মোট ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। একক সরকার গঠনের জন্য প্রয়োজন হয় মোট ১৫১ জন সংসদ সদস্য। দুয়েকদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রীপরিষদ গঠন ও সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com