রাতে আসছে চীনা চিকিৎসকদের নতুন দল, যুক্তরাজ্যের টিম আসবে কাল

খালেদা জিয়ার চিকিৎসা
রাতে আসছে চীনা চিকিৎসকদের নতুন দল, যুক্তরাজ্যের টিম আসবে কাল
প্রকাশিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন দল আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবে। আর আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্যের মেডিকেল টিম ঢাকায় আসবে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গতকাল সোমবার বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছায়। পরে তারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com