নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে: আসিফ মাহমুদ

নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে: আসিফ মাহমুদ
প্রকাশিত

নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচন কমিশনে যখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ যায়, সেই অভিযোগের ব্যবস্থা নেয়া হয় না। অথচ বিএনপি প্রর্থীকে শোকজ করার ফলে অফিসারকে প্রত্যাহার করা হয়। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে সরকারি অফিসারাও এখন ধানের শীষের ভোট চাচ্ছেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) নাটোরের সিংড়ায় নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তারাও শেখ হাসিনার মতো পার পাবে না বলে মন্তব্য করেন।

বলেন, গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে সেটির পুনরাবৃত্তি সম্ভব নয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com