

প্রতিশ্রুতি রাখতে না পারলে, জনগণের কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, অনেকে অনেক কথা বলছেন, তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, তারা বিএনপির পরিকল্পনা দেখে হিংসা থেকে আবল-তাবল বলছে।
ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহাড়া দিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক সপ্তাহ চলার মত নিত্যপণ্য নারীদের দেওয়া হবে। আর প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে কৃষি কার্ড বলেও জানান তিনি।
এছাড়া বিএনপি সরকার গঠন করলে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানি দেয়ার পাশাপাশি তাদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।প্রতিশ্রুতি রাখতে না পারলে, জনগণের কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রামে জনসভায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিএনপির সমালোচকদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই।
বিস্তারিত আসছে....