বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ
প্রকাশিত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে চলা অধিবেশনে এই অভিযোগ করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম।

নাহিদ বলেন, ‘হাজার হাজার কোটি টাকা ঋণ পুনঃতফসিলের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেয়া হয়েছে। কারণ তিনি ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট।

বাহাত্তরের সংবিধানকে একাত্তরের সঙ্গে মিলানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ যারা এই সংবিধান তৈরি করেছিলেন, তারা কেউ নির্বাচিত প্রতিনিধি ছিলেন না। এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দেয়া হয়েছিল। স্বৈরতন্ত্রের বীজ সেখানেই রোপণ করা হয়।’

বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘জামায়াত বিরোধিতা করার কারণে আওয়ামী লীগের ভূমিকায়। জুলাই জাতীয় সনদকে এক অন্তহীন প্রতারণায় পরিণত করেছে বিএনপি।’

জুলাই সনদে কেন প্রথমেই স্বাক্ষর করেনি এনসিপি, ব্যাখ্যা দিয়েছেন নাহিদ। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। এই দুইয়ের মধ্যে কোনো সাংঘর্ষিক নেই। এই বিতর্ক করে দুটোকেই ছোট করা হচ্ছে। ৫৫ বছর পর এই বিতর্ক অপ্রত্যাশিত।’

জুলাই আন্দোলনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ছাত্রদের সঙ্গে সম্পর্ক নেই’ কৌশল সঠিক ছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কী কথা হয়েছে তা জানতে চাই। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির তদন্ত দাবি করছি।’

জঙ্গিবাদ নিয়ে সরকারকে সমন্বয় করে বক্তব্য দেয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com