মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার: কারণ জানালেন কোচ

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার: কারণ জানালেন কোচ
প্রকাশিত

রোববার ভোরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল। অভিষেক ম্যাচটি কোচ কার্লো আনচেলত্তির জন্য কিছুটা কঠিন, প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো। ম্যাচের আবার অভিজ্ঞ নেইমার জুনিয়রকে পাবেন না।

ম্যাচের আগে অন্যতম প্রধান আলোচনার বিষয় হলেন নেইমার। ৩৪ বর্ষী তারকার দলে ডাক পাওয়ার পর থেকে কাফ পেশির চোটে ভুগছেন। অনেকটা সেরে উঠলেও পুরোপুরি ওই পায়ে ম্যাচ খেলা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী সপ্তাহের মধ্যে নেইমার পুরোপুরি অনুশীলনে ফিরবেন, আশা করছেন ইতালিয়ান কোচ। ২০ জুন হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপপর্বের ম্যাচে তিনি খেলার সুযোগ পাবেন। আনচেলত্তি এবং কোচিং স্টাফরা নেইমারের ব্যাপারে ঝুঁকি এড়াতে চান।

আনচেলত্তি বলেছেন, ‘নেইমার যতদ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। আশা করি, তিনি সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলে যোগ দেবেন। আমরা যখন নেইমারকে দলে ডাকি, তখন শুধু তার অনস্বীকার্য কারিগরি দক্ষতার জন্যই ডাকি না। বরং তার অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের জন্য তিনি যে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তার জন্যও ডাকি।’

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com