আবারও অলরাউন্ডারদের রাজা সিকান্দার

আবারও অলরাউন্ডারদের রাজা সিকান্দার
প্রকাশিত

এবারের বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে চমক দেখিয়েছে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে তার পুরস্কারই পেলেন যেন রাজা। পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবকে হটিয়ে তিনি আবার উঠে এসেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের এক নম্বর স্থানে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের রাজার আসনে সিকান্দার।

২৮১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই দুই ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থান একাধিকবার হাতবদল হয়েছে।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন ভারতের শিবম দুবে। আফগানিস্তানের মোহাম্মদ নবী তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন আটে।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অভিশেক শর্মা। বিশ্বকাপটা তার ভালো না গেলেও তার রেটিং এখন ৮৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের রেটিং ৮১৫।

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তার ঠিক পরেই আছেন আফগান কাপ্তান রশিদ খান। বড় লাফ মেরেছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ, ২১ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com