বিশ্বকাপ জিততে রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে

বিশ্বকাপ জিততে রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে
প্রকাশিত

শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে উড়ন্ত সূচনা পায় ভারত। শেষ দিকে নিউজিল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়লেও বড় পুঁজি পেয়েছে ভারত। কিউইদের ২৫৬ রানের বিশাল টার্গেট দিয়েছে সূর্যকুমার যাদবের দল। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড।

রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। দুই ওপেনার স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুর্দান্ত শুরু এনে দেয় ভারতকে। কিউই বোলারদের ওপর চড়াও হন এই দুই ভারতীয় ওপেনার। মাত্র ৪ ওভারেই দলীয় ফিফটির দেখা পায় ভারত।

একের পর চার-ছক্কা হাঁকাতে থাকেন স্যামসন-অভিষেক। ৬ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ফিফটি পূরণ করেন অভিষেক। দলীয় ৯৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। ২৫ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরে যান অভিষেক।

এরপর ক্রিজে আসা ইশান কিষানকে সঙ্গে তাণ্ডব চালিয়ে যান স্যামসন। কিউই বোলারদের বেধড়ক পেটান এই দুই ব্যাটার। ১০৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ইনিংসে ১৬তম ওভারে বোলিংয়ে এসে তিন উইকেট তুলে নিয়ে ভারতের রানের লাগাম কিছুটা টেনে ধরেন জিমি নিশাম।

স্যামসন ৪৬ বলে ৮৯, ইশান কিষান ২৫ বলে ৫৪ ও রানের খাতা খোলার আগেই সূর্যকুমার সাজঘরে ফিরে যান। শেষ দিকে শিভম দুবের অপরাজিত ৮ বলে ২৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে ভারত।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com