এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা
প্রকাশিত

বাংলাদেশের পেসার নাহিদ রানাকে আইসিসি গত এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ এলো এই পুরস্কার।

ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আট উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এর আগে মার্চেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমান আট উইকেট শিকার করেছিলেন তিনি। তবে এবারই প্রথম আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য খুব একটা উজ্জ্বল ছিলেন না নাহিদ রানা। ৬৫ রান খরচায় নিয়েছিলেন মাত্র এক উইকেট। তবে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ান। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেন। 

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট মেয়েদের মাসসেরা খেলোয়াড় হয়েছেন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com