বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ, দল পিএসজি

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ, দল পিএসজি
প্রকাশিত

লরিয়াস বিশ্ব ক্রীড়া অ্যাওয়ার্ড ২০২৬ এ ফুটবল এবং টেনিসের জয়জয়কার। টেনিসে সব জয় করে এবার ছেলেদের বছরের সেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন কার্লোস আলকারাজ, মেয়েদের বর্ষসেরা আরেক টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। বর্ষসেরা দল হয়েছে ফরাসি ফুটবল ক্লাব পিএসজি।

সোমবার রাতে স্পেনের সিবেলেস প্যালেসে জমকাল আয়োজনে হয়েছে লরিয়াস বিশ্ব ক্রীড়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠান। পরিচালনা করেন টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ এবং মার্কিন ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গো।

সাতবার গ্র্যান্ড স্লামজয়ী আলকারাজ সবশেষ ২০২৫ সালে ফ্রেঞ্চ এবং ইউএস ওপেন জিতেছেন। ২০২৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। টেনিসে এত সাফল্যের সুবাদে জিতলেন লরিয়াস বর্ষসেরা পুরস্কার।

চারবারের গ্র্যান্ড স্লামজয়ী সাবালেঙ্কা ২০২৫ সালে ইউএস ওপেনের পাশাপাশি দুটি এটিপি এবং চলতি বছর দুটি এটিপি টুর্নামেন্ট জিতেছেন।

২০২৫ সালে ফ্রান্সের ঘরোয়া লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপের পাশাপাশি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি হয়েছে বর্ষসেরা দল।

বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বার্সেলোনা এবং স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল। ১৮ বর্ষী স্পেনিয়ার্ড জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো। বার্সেলোনার হয়ে গত মৌসুমে জিতেছেন লা লিগা।

২০২৫ সালে ফর্মুলা ওয়ানে গতিরাজ্যে প্রথমবার সেরা চালকের খেতাব জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ইংলিশ তারকা লান্ডো নরিস। সেবার আবুধাবিতে টানা চার আসরের বিশ্বচ্যাম্পিয়ন ডাচ চালক ম্যাক্স ভেরস্টাপেনকে ২ পয়েন্টে হারিয়েছিলেন ২৬ বর্ষী তারকা চালক। লরিয়াস বিশ্ব ক্রীড়া অ্যাওয়ার্ডে তিনি জিতেছেন বর্ষসেরা ব্রেকথ্রু পুরস্কার।

ওয়ার্ল্ড স্পোর্টিংয়ে অনুপ্রেরণা অ্যাওয়ার্ড জিতেছেন জার্মান এবং রিয়াল মাদ্রিদের সাবেক তারকা টনি ক্রুস। তিনি ২০২৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপসহ বায়ার্ন মিউনিখের হয়ে একটি এবং রিয়াল মাদ্রিদের হয়ে ৫টি চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন। দুই ক্লাবের হয়ে খেলে তার ঝুলিতে আছে অসংখ্য ঘরোয়া এবং আন্তজাতিক ক্লাব শিরোপা।

শারীরিক প্রতিবন্ধকতা জয় করা বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ব্রাজিলের সাঁতারু গ্যাব্রিয়েল আরাউজো। রোমানিয়ান জিমন্যাস্ট নাদিয়া কোমানেচি জিতেছেন আজীবন সম্মাননা। বিশ্ব অ্যাকশন স্পোর্টস ব্যক্তিত্ব পুরস্কার জিতেছেন মার্কিন স্নোবোর্ড ক্লো কিম। বছরের সেরা প্রত্যাবর্তন পুরস্কার জিতেছেন নর্দার্ন আয়ারল্যান্ডের গলফার রোরি ম্যাকিলরয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com