উয়েফা চ্যাম্পিয়নস লিগ : দেম্বেলে নাকি অলিসে আলিয়াঞ্জ এরিনা রাঙাবেন কে ?

উয়েফা চ্যাম্পিয়নস লিগ : দেম্বেলে নাকি অলিসে আলিয়াঞ্জ এরিনা রাঙাবেন কে ?
প্রকাশিত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ রাতে বায়ার্ন মিউনিখ ও পিএসজির লড়াইয়ে সবার নজর থাকবে মাইকেল অলিস বা উসমান দেম্বেলের মতো মহাতারকাদের ওপর। 

বুধবার (৫ মে) রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দ্বিতীয় লিগে, পাদপ্রদীপের আলোয় না থেকেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এমন তারকাদের অপেক্ষায় ফুটবল বিশ্ব। 

বায়ার্ন মিউনিখের জন্য কনরাড লাইমার আজ বড় ফ্যাক্টর হতে পারেন। মাঠে তাঁর অক্লান্ত পরিশ্রম এবং খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষমতা বায়ার্নকে মাঝমাঠের দখল নিতে সাহায্য করবে। রক্ষণভাগে দায়ো উপামেকানোর শৃঙ্খলা এবং পজিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে দেম্বেলে বা কাভারাটস্খেলিয়ার মতো দ্রুতগতির ফরোয়ার্ডদের রুখে দিতে তাঁর ভূমিকা হবে অনবদ্য। 

এছাড়া তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচের বুদ্ধিমত্তা ও চাপের মুখে শান্ত থেকে বল যোগান দেওয়ার ক্ষমতা বায়ার্নকে পিএসজির হাই-প্রেস কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।

বর্তমান সময়ে ইউরোপের অন্যতম সেরা ফর্মে থাকা মাইকেল অলিস বায়ার্নের আক্রমণের প্রধান ভরসা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করা অলিস কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন।

বায়ার্নের গোলমেশিন হ্যারি কেইন বর্তমানে দারুণ ফর্মে আছেন। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইতিমধ্যে ১৩টি গোল করেছেন তিনি এবং প্রথম লেগেও পিএসজির বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন।

৩৯ বছর বয়সী নয়্যার কেবল গোলপোস্ট সামলান না, পুরো রক্ষণভাগকে নেতৃত্ব দেন। নয়্যার তাঁর ‘সুইপার-কিপার’ স্টাইলের জন্য পরিচিত। পিএসজির কাউন্টার অ্যাটাকগুলো নস্যাৎ করতে তিনি থাকবেন দেয়াল হয়ে। 

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সাফল্যে বড় ভূমিকা রাখছে কোচ লুইস এনরিকের নতুন কৌশল। এক সময় কেবল আক্রমণভাগে নজর দেওয়া প্যারিসের এই ক্লাবটি এখন রক্ষণেও সমান পারদর্শী। এনরিকে তার ফরোয়ার্ডদের শিখিয়েছেন যে গোল করার পাশাপাশি রক্ষণাত্মক কাজে সহায়তা করাও সমান জরুরি।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইয়ান সোমারের গোল-কিকের সময় উসমান দেম্বেলের ক্ষিপ্রতা ছিল চোখে পড়ার মতো। তিনি মনে করেন, দলের জন্য রক্ষণাত্মক কাজ না করলে বেঞ্চে বসে থাকতে হবে। 

পিএসজির জার্সিতে এক মৌসুমে ১০ গোল ও ৫ অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছেন খভিচা কাভারাটস্খেলিয়া। সেই সাথে দলের হাই-প্রেসিং গেমপ্ল্যানেও তিনি অন্যতম সেরা।

ডিজাইর দুয়ে ও ব্র্যাডলি বারকোলা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রতি ৯০ মিনিটে প্রেসিংয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন দুয়ে।

গত মৌসুমে পিএসজি বল রিকভারির ক্ষেত্রে টুর্নামেন্টের শীর্ষে ছিল। ফরাসি লিগে দলের সংখ্যা ১৮-তে নামিয়ে আনা এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতার অভাব তাদের খেলোয়াড়দের ইউরোপীয় মঞ্চে সতেজ থাকতে সাহায্য করছে। 

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com